রোজা (সাওম)

ইসলামের তৃতীয় স্তম্ভ - আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাধ্যম।

রোজা কি?

রোজা বা সাওম হলো সুবহে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়তসহ সব ধরণের পানাহার ও ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকা। এটি ইসলামের অন্যতম প্রধান ফরজ ইবাদত। হিজরি সনের রামাদান মাসে পূর্ণ এক মাস রোজা রাখা প্রতিটি সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মুসিলমের জন্য বাধ্যতামূলক করা হয়েছে।

রোজার গুরুত্ব ও ফজিলত

তাকওয়া অর্জন

রোজা রাখার প্রধান উদ্দেশ্য হলো আল্লাহর প্রতি ভয় ও ভালোবাসা তথা তাকওয়া অর্জন করা।

অপূর্ব পুরস্কার

হাদিসে কুদসিতে আল্লাহ তায়ালা বলেন, "রোজা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দেব।"

সহমর্মিতা শিক্ষা

ক্ষুধার যন্ত্রণা অনুভব করার মাধ্যমে দরিদ্র মানুষের কষ্টের প্রতি সহমর্মিতা ও ভালোবাসা সৃষ্টি হয়।

দৈহিক ও মানসিক পবিত্রতা

রোজা শরীরের বিষাক্ত পদার্থ দূর করতে এবং মনের নেতিবাচক প্রবৃত্তি দমনে অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে।