সুন্দর আচরণের ইসলামি শিক্ষা
ইসলাম মানুষের পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে সুন্দর আচরণের ওপর অনেক গুরুত্ব দিয়েছে। রাসূলুল্লাহ (সা.) বলেছেন, "তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম যার আচরণ সবচেয়ে সুন্দর।"
সুন্দর আচরণ কেবল মানুষের প্রতিই নয়, বরং মহান আল্লাহর সৃষ্টির প্রতিও হওয়া উচিত। এটি একটি সদকা এবং পরকালে পাল্লায় ভারী হওয়ার বড় একটি মাধ্যম।
ইসলামী শিক্ষার আলোয় আমাদের উচিত বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা এবং সবার সাথে হাসি মুখে কথা বলা। এটিই দ্বীনের প্রকৃত সৌন্দর্য।